ছেঁড়া মানুষের গল্প

তোমার চোখের আঙ্গিনায় — ষ্টিলার

জুন 12, 2008 · ১ টি মন্তব্য

তোমার চোখের আঙ্গিনায়
এখনো কি তেমনি করে
জোসনা ছড়ায় আলো
এখনো কি তারার পানে
চেয়ে থাকো আনমনে

তুমি কি আমায় আগের মতো বাসো ভালো…
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো…

এখনো কি আকাশের মেঘ দেখে
জানালা খুলে তেমনি থাকো বসে
এখনো কি প্রথম প্রেমের মতো
পরশ বুলিয়ে বৃষ্টিধারা আসে
তোমার দীঘল কালো চুলে
এখনো কি ছবি আঁকে
মেঘের যতো কালো

তুমি কি আমায় আগের মতো বাসো ভালো…
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো…

এখনো কি পুরনো চিঠি পড়ে
নয়ন ভেজাও নিরবে অভিমানে
এখনো কি বিকেলের রোদ এসে
গল্প বলে তোমার কানে কানে
সন্ধ্যা নেমে এলে
এখনো কি তেমনি করে
সাজের প্রদ্বীপ জ্বালো?

তুমি কি আমায় আগের মতো বাসো ভালো…
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো…

তোমার চোখের আঙিনায়
এখনো কি তেমনি করে
জোসনা ছড়ায় আলো
এখনো কি তারার পানে
চেয়ে থাকো আনমনে

তুমি কি আমায় আগের মতো বাসো ভালো…
তুমি কি আমায় আগের মতো বাসো ভালো…

গানটা শুনতে এবং ডাউনলোড করতে পারা যাবে এখানে : তোমার চোখের আঙিনায়

বিভাগ: Lost in lust · Selfishness
Tagged:

1 response so far ↓

Leave a Comment